আমসত্ত্ব (Amsotto recipe in Bengali)
#মিষ্টি
রান্নার নির্দেশ
- 1
আম গুলো ভালো করে ধুয়ে নিন। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিন। এবার সেগুলো মিক্সি করে নিন। সেটি শিখে নিন যাতে কোনরকম ছিবরা না থাকে।
- 2
উনুনে করাই বসান কম আঁচে। এবার মিক্সি করা আম টা দিয়ে দিন। এবার নুন,লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে দিন। প্রায় ৪৫ মিনিট নাড়তে থাকুন। যতক্ষণ না সেটি আঠা আঠা হয়ে যায় নাড়তে থাকুন।
- 3
এবার একটি থালায় সরষের তেল টিস্যু পেপার দিয়ে বুলিয়ে নিন। এবার কড়াই থেকে মিশ্রণটি নামিয়ে পাতলা করে চারিয়ে দিন। রোদে শুকোতে দিন কম করে একদিন। ধার থেকে হালকা হালকা ছেড়ে এলে সেটা বুঝতে হবে তৈরি হয়ে গেছে। পছন্দমত পিস করে তুলে নিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12747131





মন্তব্যগুলি (3)