লাউ শাকের তরকারি (lau shaaker tarkari recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি
লাউ শাকের তরকারি (lau shaaker tarkari recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথম এ শাক কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটু নুন ও হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। বেগুন গুলো পাতলা করে কেটে নিতে হবে । আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে ।
- 2
কড়াইয়ে অল্প তেল দিয়ে বড়ি গুলো ভেজে তুলে রাখতে হবে ।
- 3
ঐ কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরণ দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে বেগুন গুলো দিয়ে দিতে হবে ।
- 4
একটু নেরে চেরে নিয়ে ওর মধ্যে আলু গুলোও দিয়ে দিতে হবে । আলু গুলো একটু ভাজা হলে তার মধ্যে আদা লঙ্কা বাটা ও জিরে গুঁড়ো দিতে হবে । স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে একটু কষিয়ে নিতে হবে।
- 5
কষানো হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করা শাক টাও দিয়ে দিতে হবে । একটু নেরে চেরে নিয়ে ভেজে রাখা বড়ি গুলো দিয়ে দিতে হবে । নেরে মিশিয়ে নিয়ে অল্প জল দিতে হবে ।চিনি দিতে হবে সামান্য ।
- 6
ঢাকা দিয়ে রান্না করতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ।জল শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে ব্যাস রেডি ।
- 7
অল্প জল দিতে হবে ঢাকা দিয়ে রান্না করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (9)