চানা মশলা(chana masala recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
কাবলী ছোলা ৮ ঘন্টা ভিজিয়ে pressure cooker এ ১চামচ নুন সহ বসিয়ে দিন। জল ফুটে উঠলে চাপা দিয়ে ৬টি সিটি গ্যাস বন্ধ করে দিন।
- 2
মশলা বানানোর জন্য শুকনো কড়াইতে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, তেজপাতা ও শুকনো লঙ্কা ভাল করে ভেজে গুঁড়ো করে সরিয়ে রাখুন।
- 3
কড়াইতে তেল গরম করে পিয়াজ ও রসুন ভেজে নিন। এতে আদা বাটা, লঙ্কা কুচি, টমেটো ও নুন দিন। অল্প নাড়াচাড়া করে ভাজা মশলা ছাড়া বাকি গুঁড়ো মশলা দিয়ে কষান। দরকারে একটু জল দিতে পারেন।
- 4
কষে এলে ছোলা জল বাদে দিয়ে ভাল মিশিয়ে দিন। এতে ১/২ কাপ জল দিয়ে ঢাকা দিন।
- 5
৫ মিনিট পর ঢাকা খুলে হাতার পিছন দিয়ে ছোলা চটকে দিন। এবার এতে ভাজা মশলা ও মাখন মিশিয়ে দিন। ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12832320







মন্তব্যগুলি