টেস্টি ভেলপুরি

MAHBUBA MAHMUD MOLLY @molly_rannabanna1
টেস্টি ভেলপুরি
রান্নার নির্দেশ
- 1
পুরি বানানোর নিয়ম: ময়দা/আটা, সুজি, কালো জিরা ও লবণ মিশিয়ে একটু একটু করে পানি ঢেলে রুটি বানানোর মতো করে কাই বানাতে হবে এবং পাতলা ভেজা নরম কাপর দিয়ে কাইটা ৩০ মিনিট ঢেকে রাখুন।
- 2
এরপর আধা ইঞ্চি পুরু করে রুটি বানাতে হবে বড় করে। এবার বিস্কিট কাটার বা ছোট কোনো স্টিলের গ্লাসের সাহায্যে গোল গোল করে পুরি কেটে নিতে হবে অথবা সরাসরি পিরিতে পছন্দসই সাইজ মতো বেলেও নিতে পারেন।
- 3
তেল গরম করে সোনালি করে ডুবে তেলে ভেজে নিন পুরিগুলো। তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর রাখুন এতে বাড়তি তেল সরে যাবে।
- 4
পুর বানানোর নিয়ম:আগে সিদ্ধ ডাল ও আলু ভালো করে মাখিয়ে পরে বাকি উপাদান মিশিয়ে নিন।
-এবার পুরির উপর একটু একটু করে পুর সাজিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16843231



মন্তব্যগুলি