ক্রেপ এগ রোল (crepe egg roll recipe in Bengali)
#ব্রেকফাস্ট রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ব্যাটার বানিয়ে নিতে হবে। একটি বাটিতে ১টি ডিম ও ময়দা একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এরপর ওই ব্যাটারে ময়দা, লবণ ও বেকিং পাউডার দিয়ে আবারো ভালো করে মেশাতে হবে।ব্যাটাারটা যেনো খুব পাতলা বা ভারী না হয়।
- 3
আরেকটি বাটিতে ২টি ডিম, পিঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবারে তাওয়াতে সামান্য তেল গরম করে ময়দার ব্যাটার দিতে হবে। ২-৩ মিনিট রাখার পর চামচের সাহায্যে ডিমের মিশ্রন টা ময়দার রুটিতে দিতে হবে। ১ মিনিট মতো রেখে উল্টে দিতে হবে। এভাবে আরো ১-২ মিনিট রাখার পর আবার উল্টে দিয়ে ওপর থেকে চিস দিতে হবে ও মেল্ট হওয়া অব্দি রান্না করতে হবে।
- 4
চিস মেল্ট হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ক্রেপ এগ রোল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12864583










মন্তব্যগুলি (6)