চিকেন পকোড়া(chicken pakora recipe in Bengali)

সন্ধ্যের আড্ডা তে চায়ের সাথে চিকেন পকোড়ার জুরি মেলা ভার। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের স্বাদে বানিয়ে ফেলুন।
#স্ন্যাক্স
চিকেন পকোড়া(chicken pakora recipe in Bengali)
সন্ধ্যের আড্ডা তে চায়ের সাথে চিকেন পকোড়ার জুরি মেলা ভার। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের স্বাদে বানিয়ে ফেলুন।
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন পিস গুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর ডাস্টার দিয়ে চেপে বাকি জল মুছে নিতে হবে।
- 2
এবার একটা পাত্রে টক দই, আদা রসুন বাটা, হলুদ, ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, ডিম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে চিকেন পিস গুলো দিয়ে 15মিনিট ম্যরিনেট করে রাখতে হবে।
- 3
এরপর ওর মধ্যে পিয়াজ কুচি, বেশন, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখতে হবে।
- 4
কড়াই তে তেল গরম করে, পকোড়ার মত করে একেকটা চিকেনের পিস নিয়ে তেলে ছাড়তে হবে।
- 5
গ্যাসের আঁচ মিডিয়াম থাকবে, আঁচ বেশি থাকলে বাইরের অংশ পুড়ে যাবে ভিতরের অংশ কাঁচা থেকে যাবে।
- 6
পকোড়া গুলো 2মিনিট মত ভেজে তুলে নিয়ে আবার দ্বিতীয়বার তেলে দিয়ে ভাজ্তে হবে। এতে বেশি মচ্মচে হবে।
- 7
তেল থেকে তুলে টিসু পেপারে রেখে তারপর পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)