মিক্সড ভেজ মশালা পেপার ধোসা (masala pepper dosa recipe in Bengali)

Tarnistha Choudhury Chakraborty @cook_19984785
মিক্সড ভেজ মশালা পেপার ধোসা (masala pepper dosa recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে ২কাপ জলে ভিজিয়ে রাখতে হবে।
২রকম ডাল ও মেথি কে ও ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৫-৬ ঘন্টা
তারপর চালটাকে মিক্সিতে বেটে নিতে হবে।
ডালটাকে ও বেটে নিয়ে নুন মিশিয়ে চাল ও ডালের মিশ্রণ টাকে এক সাথেই মিশিয়ে ফারমেনটাইজড্ করতে ৭-৮ ঘন্টা রেখে দিতে হবে। - 2
পুরের জন্য সব সবজি সেদ্ধ করে মেখে রাখতে হবে।
- 3
কড়াইয়ে ঘি/তেল দিয়ে তাতে সরষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তাতে নুন,হলুদ,চিনি ও সাম্বার মশলা ও মটর সেদ্ধ দিয়ে নেড়ে তাতে সবজির মিশ্রণ দিয়ে কুক করে নামাতে হবে
- 4
এইবার দোসা তাওয়া তে ১চামচ ঘি দিয়ে তাতে দোসার ব্যাটার খুব পাতলা করে হাতা করে ছড়িয়ে গান পাউডার ছিটিয়ে একটু কুক করে মাঝে মশলার পুর দিয়ে উল্টে কুক করে।নামাতে হবে।
- 5
এইবার সাম্বার ও কোকোনাট চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12877193










মন্তব্যগুলি (3)