সুজি স্যান্ডউইচ(sooji sandwich recipe in Bengali)
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু সেদ্ধ করে লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 2
এরপর প্যানে সামান্য তেল গরম সরষে ফোড়ন দিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা করে ভেজে হলুদ গুঁড়ো, পাওভাজি মশলা,ভাজা জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে মাখা আলু দিয়ে আবারো ভালো করে মেশাতে হবে। অল্প ভাজা ভাজা হয়ে এলে টমেটো সস ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
- 3
অন্য একটি পাত্রে টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আর একটা বাটিতে সুজি ও টকদই ও সামান্য জল দিয়ে ভালো করে মেশাতে হবে। এই ব্যাটারটি ১৫ মিনিট রাখতে হবে। ১৫ মিনিট পরে সুজি ফুলে উঠলে আর একটু জল, লবণ ও বেকিং সোডা দিয়ে হালকা হাতে মিশিয়ে ঘন মিশ্রন বানাতে হবে।
- 4
এবারে তাওয়া গরম করে সাদা তেল দিয়ে হাতার সাহায্যে সুজির ব্যাটার দিয়ে প্যানকেকের মত ছড়িয়ে দিতে হবে ও ১-২ মিনিট রান্না করতে হবে। এরপর বানিয়ে রাখা আলুর পুর দিয়ে ওর উপরে সুজির ব্যাটার দিয়ে ঢাকা দিতে হবে। এক দিক ভালো করে সেঁকে নিয়ে উল্টো করে অন্য দিকে ও ভালো করে সেঁকতে হবে।
- 5
দুই দিক ভালো করে স্যাকা হলে নামিয়ে নিতে হবে। মাঝখান থেকে দুভাগে করে কেটে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সুজির স্যান্ড উইচ।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (4)