ফুচকা (fuchka recipe in Bengali)

ফুচকা (fuchka recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,সুজি, ১চা চামচ সাদা তেল, বেকিং সোডা এক সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
তার পর তাতে সাধারণ জল অল্প অল্প করে ঢেলে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি হলে ১৫মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 3
অন্যদিকে টক জল বানানোর জন্য তেতুল টাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে ১৫মিনিট(যেটা ডো তৈরি করার আগে করে নেবেন)।তারপর একটা চাকনির সাহায্যে ছেকে তেতুলের পাল্প টা বের করে বাড়তি অংশ টা ফেলে দিতে হবে।এবং সেই জলে নুন পরিমাণ মতো,একটা লেবু কেটে একটি ১ চা চামচ লেবুর রস,জিরে গুরো, শুকনো লঙ্কা গুরো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
- 4
তারপর সেদ্ধ আলু মাখার জন্য পেয়াজ কুচি, কাচা লঙ্কা কুচি,নুন পরিমাণ মতো,শুকনো লঙ্কা গুরো সেদ্ধ করা মোটর,ভেজানো কাচা ছোলা ম্যাস করা আলুর মধ্যে দিয়ে মেখে নিতে হবে।
- 5
১৫মিনিট বাদে তৈরি করে রাখা ময়দার ডো এর পালা।ছোট ছোট লেচি কেটে নিয়ে পাতলা রুটির আকারে বেলে নিয়ে ছোট স্টিল এর গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে।
- 6
তার পর কড়াইতে তেল দিয়ে গ্যাসের চুলা জ্বালিয়ে হাই আঁচে তেল গরম করে চুলার আঁচ মাঝারি রেখে ভেজে নিলেই ফুলকো ফুলকো ফুচকা পরিবেশনের জন্য তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)