মুরগি বিরিয়ানী
মুরগী দম বিরিয়ানী
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে মুরগী নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, জিরা গুড়া, ধনিয়া গুড়া, টক দই, মরিচের গুড়া, জায়ফল-জয়ত্রী গুড়া, গরম মসলা গুড়া, লবণ, এবং পেঁয়াজ মরিচ বাটা মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।
তারপর একটি পাত্রে তেল আর ঘি দিয়ে গরম হয়ে এলে পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিতে হবে।
পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে তাতে ম্যারিনেট করে রাখা মুরগী সব মসলাসহ দিয়ে দিতে হবে।
মুরগী হয়ে গেলে নামিয়ে রাখতে হবে। - 2
প্রথমে চাল ধুয়ে পানি ছেঁকে নিতে হবে।
একটি পাত্রে তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে।
পেঁয়াজ ভাজা হলে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে নাড়তে হবে।তারপর চাল দিয়ে তাতে লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে।ভাজা হয়ে গেলে তাতে গরম পানি দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করে নিব।
পানি কমে আসলে তাতে আগে থেকে রান্না করা মুরগী দিয়ে নেড়ে আরো কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিতে হবে। - 3
৪টা ডিম সেদ্ব করে ভেজে চালের মধ্যে দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি