ক্যারামেল পুডিং
সহজ ডিম পুডিং রেসিপি
রান্নার নির্দেশ
- 1
৫০০ গ্রামের দুধ ফুটিয়ে ৩০০ গ্রামের মতো করে নিন। চিনি আর এলাচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে ডিমগুলি আলাদা করে ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে নিন।
- 2
এবার যে পাত্রে পুডিং করবেন, ২ চামচ চিনি ও ১ চামচ জল দিয়ে আঁচে বসান। লাল হয়ে চিনি গলে বাটি ঠান্ডা করতে দিন। একেবারে ঠান্ডা হয়ে এলে দুধ ও ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিন। এমন ভাবে দেবেন যেন ওপরের দিক ১/২ আঙুল খালি থাকে। স্টিমারে, প্রেসার কুকারে ১/৪ ভাগ জল দিয়ে গরম হতে দিন। এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে পুডিং বাটি বসান। ঢাকা দিয়ে দিন। গ্যাস কমিয়ে ২০ মিনিট রাখুন। ছুরি দিয়ে একবার দেখে নিন হয়েছে কিনা, গায়ে লেগে গেলে আরও একটু সময় রেখে দিন। গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিন
- 3
ঠান্ডা হয়ে এলে পুডিং বাটি বের করে কেকের মতো উল্টে দিন, ওপর টা লাল হয়ে থাকবে। ফ্রিজে রেখে পরিবেশন করুন ক্যারামেল পুডিং।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি