জিলাপি
মজার ছানার জিলাপি
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে চিনি ও পানি মিশিয়ে জ্বাল দিয়ে করে সিরা বানিয়ে রাখুন। এবার আরেকটি পাত্রে ময়দা, ছানা, তেল মিশিয়ে নিতে হবে। এরপর পানি ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। পানির পরিমাণটা এমন হবে যাতে মিশ্রণটা খুব ঘন বা পাতলা না হয়। প্লাস্টিকের বোতলে অথবা মোটা সুতি কাপড়ে বা মোটা পলিথিনে ফুটা করে মিশ্রণটি ভরে নিতে পারেন।
- 2
এরপর কড়াইয়ে মাঝারি আঁচে তেল ভালো করে গরম করে নিন। মিশ্রণটি ধীরে ধীরে ঘুরিয়ে জিলাপির প্যাঁচের মতো বানিয়ে নিন। সেই জিলাপি ভেজে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দিয়ে দু’পাশ সমানভাবে লাল করুন।
- 3
ভাজা জিলাপিগুলো রসে ভিজিয়ে রাখুন আধঘণ্টা। রসে ভিজে নরম হয়ে গেলে সেগুলো একটি পাত্রে তুলে রাখুন। গরম গরম পরিবেশন করুন মজাদার ছানার জিলাপি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12943019






মন্তব্যগুলি