সরিষা দিয়ে আলু ঢেঁড়স চচ্চড়ি (sorisha diye aloo dheras chacchari recipe in Bengali)

Salma Zaman @salma_cooks
সরিষা দিয়ে আলু ঢেঁড়স চচ্চড়ি (sorisha diye aloo dheras chacchari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ঢেড়স ধুয়ে আগা ও বোটা কেটে দুই টুকরা করে নিন। আলু লম্বা করে চার টুকরা করে কেটে নিন।
- 2
কড়াই চাপান। সয়াবিন তেল ও সরিষার তেল দিন। গরম হলে এতে পিয়াজ কুচি দিন। পিয়াজ নরম হয়ে এলে এতে আদা রসুন বাটা (২:১)দিন। হলুদ গুড়া, গুড়া মরিচ, জিরা গুড়া,আন্দাজ মত লবণ ও পানি দিয়ে মশলা কষিয়ে নিন। এবার এতে ঢেড়স ও আলু দিয়ে ৫ মিনিট মাঝারি আচেঁ ঢেকে পরে ঢাকনা খুলে দিন। নেড়ে আধা কাপ পানি আরো দিন।
- 3
মশলা গুলো ভাল ভাবে মিশে গেলে সরিষা পেস্ট(সাদা ও লাল মিলিয়ে দুই টেবিল চামচ তিন টি কাচাঁমরিচ দিয়ে বাটা)দিয়ে দিন। সরিষা বাটার সময় কাচাঁমরিচ দিয়ে বাটলে তিতা ভাব কেটে যায়!সরিষা ঢেড়সের গা মাখা হয়ে এলে ২/৩টি কাচাঁমরিচ ফালি, এক চা চামচ সরিষার তেল ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করুন! গরম গরম ভাত বা রুটির সাথে ইচ্ছামত খেতে পারেন!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12945705



মন্তব্যগুলি