রান্নার নির্দেশ
- 1
ছোলা টা ধুয়ে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন।পরের দিন কুকারে ২ টো ছোট এলাচ,১ টা বড় এলাচ,৩ টে লবঙ্গ, হাফ দারুচিনি,জয়িত্রী ও পাতা চা টা একটা কাপরের পুটলি করে দিয়ে সেদ্ধ করতে হবে।৬-৭ টা সিটি দিতে হবে।
- 2
এবার কুকার থেকে চায়ের পুটলি টা বের করে নিন।কড়াইয়ে তেল গরম করে ওতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, বাকি থাকা ছোট এলাচ,লবঙ্গ, দারুচিনি দিয়ে নাড়তে থাকুন।তারপর আদা ও রসুন বাটা দিন।একটু ভেজে পেয়াজ বাটা দিন।ভালো করে ভেজে নিন।এবার টমেটো বাটা দিয়ে তেল ছাড়া অবধি কষুন।
- 3
মশলা কষে তেল ছাড়লে,ধনে গুড়ো ও ছোলে মশলা দিন, সঙ্গে হলুদ ও কাশ্মীরী লঙ্কা।মশলা কষানো হলে সেদ্ধ ছোলে ঢেলে দিন।নুন দিন।ভাল করে ফুটে গেলে নামিয়ে নিন।
- 4
বাটোরার জন্য ময়দা কে নুন, চিনি, টক দই, ইস্ট,তেল ও পরিমাণ মত গরম জল দিয়ে মেখে নিন ও ঢাকা দিয়ে রেখে দিন এক ঘন্টা।
- 5
এক ঘন্টা পর লেচি কেটে আবার রেষ্ট করতে দিন এক ঘন্টার জন্য।
- 6
তারপর লেচি গুলো বেলে ঢুবো তেলে ভেজে নিন।এবং ছোলের সঙ্গে গরম গরম পেয়াজ সহযোগে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (6)