থাই মিক্সড হার্বস্ রাইস(thai mixed herbs rice recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
লেফ্টওভার রাইস দিয়ে তৈরি এই পদটি চটজলদি ডিনারের ক্ষেত্রে সত্যিই একটি আদর্শ উদাহরণ।
থাই মিক্সড হার্বস্ রাইস(thai mixed herbs rice recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
লেফ্টওভার রাইস দিয়ে তৈরি এই পদটি চটজলদি ডিনারের ক্ষেত্রে সত্যিই একটি আদর্শ উদাহরণ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভাত যেটা ফ্রিজে রাখা ছিল সেটা স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে। এবারে প্যানে মাখন দিয়ে সেটা একটু গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ সাতলাতে হবে। পেঁয়াজের রঙ স্বচ্ছ গোলাপি হলেই ভাতটা ওতে যোগ করে স্বাদমতো নুন, অরিগ্যানো, পার্সলে ও গোলমরিচের গুঁড়ো দিয়ে হাল্কা হাতে উপর নীচে মিশিয়ে আগে থেকে বানিয়ে রাখা পাতিলেবুর রস ও অলিভ ওয়েলের মিশ্রণটি ঢেলে আরো একবার ভালো করে নেড়ে নিতে হবে।
- 2
দ্বিতীয় দফায় আবার প্যানে তেল গরম করে তাতে রসুন বাটা দিয়ে সেটা একটু সাত্লে, পাতলা করে কাটা মাশরুমের টুকরো মিশিয়ে উচ্চ তাপমাত্রায় ভাজতে হবে। যেহেতু মাশরুম থেকে জল বের হয় তাই 1টেবিল চামচ ময়দা ওতে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর মাশরুম ভাজাভাজা হলেই ওতে সিদ্ধ করা ভুট্টা দানা, পনীর ও ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ওভেন বন্ধ করে একবার টস করে নিতে হবে। একটি চিজ কিউব গ্রেট করে ওতে মেশাতে হবে।
- 3
থাই সস বানানোর জন্যে প্রথমে 1টেবিল চামচ তেল ব্যবহার করে টমেটো, পেঁয়াজ, আদা ও রসুন সেঁকে(grill) ঠান্ডা করে প্রয়োজন মতো জল ব্যবহার করে পিষে নিতে হবে। অন্যদিকে একটি পাত্রে পরিমাপ মতো ভিনিগার, সোয়া সস, গুড় ও কর্ন স্টার্চ মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবার কড়াইতে বাকি 2টেবিল চামচ তেল গরম করে তাতে পিষে রাখা মিশ্রণটা দিয়ে স্বাদমতো নুন এবং লাল ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করে সমানে হাতা দিয়ে নাড়তে হবে যতক্ষণ ওই মিশ্রণ থেকে তেল ছেড়ে না আসছে। মিশ্রণের উপরে তেল ভাসতে থাকলে ভিনিগারের
- 4
মিশ্রণ টমেটোর মিশ্রণে ঢেলে হাতার সাহায্যে নাড়িয়ে একবার ফুটে উঠলেই ওভেন বন্ধ করে দিতে হবে। থাই সস তৈরি।
- 5
এখন লেয়ারিং ও বেকিং এর পালা। তারজন্যে একটি বেকিং টিনে 1চা চামচ তেল মাখিয়ে প্রথমে গোল করে কাটা টমেটোর টুকরোগুলো সাজিয়ে তার উপরে 1টি চিজ কিউব গ্রেট করে টমেটোর লেয়ার সম্পুর্ণ ঢেকে দিতে হবে (ছবির মতো করে)। তারপর পনীর ও সব্জির লেয়ার তৈরি করতে হবে। তৃতীয়ত লেয়ার হবে থাই সস দিয়ে। সস ঢেলে হাতার সাহায্যে চারিদিকে সমান ভাবে ছড়িয়ে বেকিং টিনটা 3/4বার ট্যাপ করে নিতে হবে। শেষে হার্ব রাইস এর লেয়ারিং করে তৃতীয় চিজ কিউবটা গ্রেট করে বেকিং টিনটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে
- 6
মুড়ে 180°c তে 10 মিনিট প্রীহিট করে 20 মিনিটের জন্য বেক করতে হবে। ওভেনের পরিবর্তে কড়াইতে জল গরম করে তাতে একটা র্যাক পেতে তার উপরে বেকিং ডিশ বসিয়ে ঢাকা দিয়ে ½ঘণ্টা রাখতে হবে। পরিবেশন করার সময় উপর থেকে লাল ও সবুজ কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য অরিগ্যানো ছড়িয়ে দিলেই চলবে।
- 7
টিপ: আপনি নিজের পছন্দ মতো যে কোনো ধরনের আমিষ অথবা নিরামিষ উপকরণ ব্যবহার করে দ্বিতীয় লেয়ারিং তৈরি করতে পারেন। যদি মজেরেলা বা চেদ্যার চিজ ব্যবহার করা হয় তবে স্বাদের দিক থেকে আরও অতুলনীয় হবে টা বলাই বাহুল্য।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (13)