ডিমের পুর ভরা ঝিঙের কোফতা (dimer our bhora jhinger kofta recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
ডিমের পুর ভরা ঝিঙের কোফতা (dimer our bhora jhinger kofta recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
ঝিঙের টুকরো গুলো সেদ্ধ করে নিতে হবে
- 2
সেদ্ধ ঝিঙের সাথে সেদ্ধ আলু, অল্প নুন, অল্প আদা বাটা, বেসন, বিস্কুট এর গুঁড়ো, অল্প গরম মসলার গুঁড়ো,চিনি অল্প, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নিতে হবে
- 3
মাখা মণ্ড থেকে গোল গোল আকারে কোফতা বানিয়ে নিতে হবে
- 4
কড়াইতে অল্প তেল দিয়ে তাতে 1/2 চা চামচ পিঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে নাড়তে হবে
- 5
ভাজা ভাজা হলে দিতে হবে কুসুম গুলো ভেঙে
- 6
অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে
- 7
পুর টা ভালো করে মাখা মাখা হলে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে
- 8
এবার ঝিঙের বল গুলোর মধ্যে কুসুমের পুর ভরে কোফতার আকারে আবার গড়ে নিতে হবে
- 9
এবার কড়াইতে তেল দিয়ে মিডিয়াম আঁচে কোফতা গুলো ভেজে নিতে হবে
- 10
সব কটা কোফতা ভেজে নিতে হবে
- 11
এবার অন্য একটা কড়াইতে ঘী দিয়ে গলে গেলে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিতে হবে
- 12
আর দিতে হবে বাকি চিনি
- 13
নাড়াচাড়া করে দিতে হবে পিঁয়াজ বাটা আর নুন
- 14
ভাজা ভাজা হলে দিতে হবে রসুন বাটা, আদা বাটা আর অল্প জল
- 15
কিছুক্ষন বাদে দিতে হবে টমেটো বাটা
- 16
বেশ কিছুক্ষন বাদে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো
- 17
ভালো করে কষাতে হবে
- 18
তেল ছাড়লে দিতে হবে কাজুবাদাম আর চারমগজ বাটা আর অল্প জল
- 19
ক্রমাগত নাড়তে হবে
- 20
ভালো করে কষিয়ে জল দিতে হবে
- 21
ফুটলে কোফতা গুলো দিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে
- 22
5 মিনিট বাদে ঢাকা খুলে গরম মসলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে
- 23
কিছুক্ষন বাদে গরম ভাত, রুটি নাহলে পরোটার সাথে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (15)