তালের ক্ষীর (talar kheer recipe in Bengali)

Darothi Modi Shikari @darothi_89
#ডিলাইটফুল ডেজার্ট
এটা একটি ঐতিহ্যবাহী রান্না যেটা আমি আমার ঠাম্মা শাশুড়ির থেকে শিখেছি, খেতে খুব সুস্বাদু।
তালের ক্ষীর (talar kheer recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
এটা একটি ঐতিহ্যবাহী রান্না যেটা আমি আমার ঠাম্মা শাশুড়ির থেকে শিখেছি, খেতে খুব সুস্বাদু।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তাল ভেঙে নিতে হবে আর ৩টি আঁটি বের করে নিতে হবে।
- 2
তারপর তাল থেকে ক্বাথ বের করে নিতে হবে।
- 3
এবার কড়াইতে প্রথমে তালের ক্বাথ টা দিয়ে দিন আর নাড়তে থাকুন।
- 4
একটু পরে যখন ফুটতে শুরু করবে তখন নারকেল কোরা আর তেজপাতা দিয়ে দিন।
- 5
জোর আঁচে ভালো করে ৫মিনিট মতো নাড়তে থাকুন।
- 6
এবার এতে এক কাপ চিনি আর এক কাপ উষদুষ্ণ দুধ দিয়ে মিশিয়ে নিন।
- 7
জোর আঁচে আবারো ১০মিনিট মতো নাড়তে থাকুন।
- 8
সবশেষে ছোটো এলাচ দিয়ে দিন এবং গ্যাস বন্ধ করে দিন।
- 9
ঠাণ্ডা হলে পরিবেশন করুন ঐতিহ্যবাহী তালের ক্ষীর।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13003705






মন্তব্যগুলি (6)