ইডলি আর নারিকেল, বাদামের চাটনি (idli narkel badamer chatni recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
ইডলি আর নারিকেল, বাদামের চাটনি (idli narkel badamer chatni recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
আতপ চাল, বিউলীর ডাল আলাদা করে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। তারপর আলাদা পেস্ট করে নিতে হবে চাল, ডাল কে। বাসি ভাতটাও একসঙ্গে পেস্ট করে নুন মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কোনো গরম জায়গায় 7 থেকে 8 ঘন্টা।বাসি ভাত দিলে ইডলি নরম আর ফুলবে ভালো ।
- 2
এবার নারিকেল কোরা, চিনা বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, গোল মরিচ, নুন, চিনি মিক্সিতে পেস্ট করে নিতে হবে একটু জল দিয়ে।এবার কড়াইতে সাদা তেল গরম করে, শুকনো লঙ্কা, কালো সর্ষে, আর কয়েক দানা বিউলীর ডাল ফোড়ন দিয়ে, হিং, কারীপাতা দিয়ে সেই ফোড়ন তেলটা নারিকেল, বাদামের পেস্টের সঙ্গে মিশিয়ে নিলেই চাটনি তৈরি।
- 3
এদিকে, ইডলি কুকারে জল দিয়ে স্টিমে বসাতে হবে। ইডলির বাটিতে তেল লাগিয়ে, ইডলির ব্যাটারটা একটু ফেটিয়ে ঢেলে দিয়ে স্টিমে দিতে হবে ঢাকা বন্ধ করে।5 মিনিট পর ঢাকনা খুলে ইডলিগুলো বের করে নিতে হবে।
- 4
ইডলির সঙ্গে নারিকেল বাদামের চাটনি দিয়েই বেশি ভালো লাগে। তবে সাম্বার দিয়েও ভালো লাগে খেতে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)