রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন টা কে ধুয়ে নিলাম।তারপর কড়াই তে দারচিনি, একটা এলাচ,দুটি লবঙ্গ ও জল দিয়ে চিকেন টা সেদ্ধ করে নিলেম।
- 2
চিকেন টা সেদ্ধ হলে সেটা কে ছাড়িয়ে রেখে দিলাম। তারপর কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে একে একে পিয়াজবাটা,আদাবাটা,রসুনবাটা, টমেটো পেষ্ট দিয়ে একটু কষে নিলাম।
- 3
তার পর সেটার মধ্যে একে একে গুঁড়োমশলা গুলো যেমন- কাশ্মীরি লঙ্কা, ধনেগুঁড়ো, জিড়েগুঁড়ো, হলুদগুঁড়া, গরম মশলা গঁড়ো দিয়ে দিলাম।আরও একটু কষে ঐ ছাড়ানো চিকেনটা দিয়ে, তারমধ্যে চিকেনের যে স্টক টা ছিল সেটাও ঢেলে দিলাম।
- 4
তার পর অন্য দিকে কাজুবাদাম, চারমগজ ও দই একসাথে মিক্সি তে পেষ্ট করে কড়াইতে ঢেলে দিলাম। এরপর তার মধ্যে ফ্রেসক্রীম টা দিয়ে, আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম টা কে কুচি কুচি করে কেটে কড়াইতে ঢেলে দিলাম। তারপর কশুরিমেথি হাতে একটু ঘষে কড়াইতে ছড়িয়ে দিলাম। তার পর আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (3)