ডালপুরি (Dal puri recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছোলার ডাল ৪-৫ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ডাল বেটে নিতে হবে।
- 2
এবারে কড়াইতে তেল গরম করে মৌরি ফোড়ন দিয়ে ডাল বাটা দিয়ে নাড়তে হবে। লবণ ও চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। জল শুকিয়ে ভাজা ভাজা হলে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 3
এবারে লবণ ও সাদা তেলের ময়ান দিয়ে ময়দা মেখে নিতে হবে। খুব নরম বা খুব শক্ত যেনো না হয়। এরপর ময়দার লেচি কেটে ডালের পুর ভরে ফেলে নিতে হবে।
- 4
এবারে কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে একটা একটা করে ভেজে নিতে হবে। আলুর দমের সঙ্গে পরিবেশন করুন ডালপুরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13009886








মন্তব্যগুলি (3)