তিলের পায়েস(tiler payesh recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সাদা তিলকে শুকনো কড়াইতে ভেজে, কিছুটা গোটা, আর কিছুটা আধা ভাঙা করে রাখতে হবে। গোবিন্দ ভোগ চালকে কয়েক ঘন্টা ভিজিয়ে পেস্ট করে নিতে হবে। একদম মিহি হবেনা, একটু দানা দানা থাকবে। আম শুকনোকে জলে ভিজিয়ে রাখতে হবে।
- 2
এবার দেড় লিটার দুধকে গ্যাসে বসিয়ে একটু ঘন করে নিতে হবে।এখান থেকে এক কাপ দুধ সরিয়ে, তাতে গুঁড়ো দুধটা গুলে রাখতে হবে।দুধ ঘন হলে, তেজ পাতা,এলাচ, আর এক চিমটি নুন দিতে হবে।তারপর আধা ভাঙা তিল দিয়ে নাড়তে হবে।এবার কোরানো নারিকেল দিয়ে নাড়তে হবে।
- 3
চিনিটাও দিতে হবে এবার। এরপর গোবিন্দ ভোগ চালের পেস্টটা দিয়ে খুব নাড়তে হবে, না হলে, পায়েস দলা পাকিয়ে যাবে। এই পায়েসটা খুব পাতলাও হবেনা, আবার গাঢ়ও হবেনা।গ্যাস টা এবার বন্ধ করে দিতে হবে, চাল টা যেই স্বচ্ছ হয়ে যাবে।
- 4
গ্যাস বন্ধ করেই আম শুকনো দিয়ে দিতে হবে।আর তারপর গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে নেড়ে নিতে হবে। এভাবে করলে, পায়েস একদম কাটবেনা। আর এই শুকনো আম দিতেই হবে। কিসমিস আর কেশর দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। ভীষণ ভালো একটা ট্রাডিশনাল ডেজার্ট এটা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)