ক্যারামেল পুডিং (caramel pudding recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
ক্যারামেল পুডিং (caramel pudding recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
500 এম এল দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে।
- 2
এবার একটা পাত্রে এক কাপ চিনির সাথে এক টেবিল চামচ জল যোগ করে ক্যারামেল তৈরি করতে হবে। আঁচ সাবধানে রেখে কালার আসলেই নামিয়ে নিন ক্যারামেল।
- 3
পুডিং পাত্রে গরম থাকতেই ক্যারামেল ঢেলে নিয়ে পাত্র ঠান্ডা হতে দিন।
- 4
এবার একটা বাটিতে ডিম ভেঙে নিয়ে ওর সাথে চিনি আর ভেনিলা এসেন্স আর ঘন দুধ টা মিশিয়ে ভালো করে বিটারের সাহায্যে মিশিয়ে নিতে হবে।
- 5
মিশানোর প্রক্রিয়াটি স্মুথ হতে হবে । এবার পুরো মিশ্রণটি একটা ছাকনির সাহায্যে ছেঁকে নিন যাতে কোন লাম্প না থাকে।
- 6
এবার মিশ্রণটি পুডিং মোল্ড এ ঢেলে নিন।
- 7
ঢাকনা লাগিয়ে মোল্ড টি গ্যাস এর উপর রাখা কুকারের ভেতর স্ট্যানড এর উপর বসিয়ে দিন।ওতে স্ট্যান্ডটি ডুবে যায ওমন পরিমান জল দিয়ে দিন।কুকার ঢাকা দিয়ে বন্ধ করে চারটা থেকে পাঁচটা সিটি দিন মাঝারি আঁচে।
- 8
কুকার ঠান্ডা হলে পুডিং মোল্ডটি বের করে একটা কাঠি ঢুখিয়ে দেখতে হবে পুডিং জমলো কিনা।
- 9
এরপর ফ্রীজে তিন থেকে চার ঘন্টা চীলড্ করে পুডিংটি ঢেলে নিয়ে সারভ করুন ক্যারামেল পুডিং।
Made this recipe? Share a Cooksnap!
Let Paramita Sengupta know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (7)