পাবদা সর্ষে (Pabda Sorse Recipe In Bengali)

Tapati Baidya @cook_24737752
পাবদা সর্ষে (Pabda Sorse Recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো কে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ১০ মিনিট রেখে দিন।
- 2
সর্ষে কে মিক্সিতে নুন আর ২ টি কাঁচা লঙ্কা দিয়ে উষ্ণ গরম জলে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।তারপর মিক্সিতে সর্ষের পেস্ট বানিয়ে নিন।
- 3
কড়াইতে পরিমাণ মত তেল গরম করে মাছ গুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
- 4
এবার কড়াই তে আরো কিছুটা তেল দিয়ে কালোজিরা আর কাঁচা লঙ্কা ফোরণ দিন।কালোজিরা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সর্ষে বাটা দিয়ে দিন,আর পরিমাণ মত নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মত উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন।
- 5
ঝোল ফুটে উঠলে মাছ গুলো দিয়ে দিন। ১০-১২ মিনিট মাছ গুলোকে ঝোলের সঙ্গে ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে আসলে উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে হালকা ভাবে মিশিয়ে নামিয়ে নিন।
- 6
পাবদা সর্ষে তৈরি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13056037



মন্তব্যগুলি (5)