মাছের চপ (macher chop recipe in Bengali)

মাছের চপ (macher chop recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা প্যানে জল গরম করে মাছের পিসগুলো সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ হোয়ে গেলে ছাল আর কাটা গুলো আলাদা করে নেবো।
- 2
কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে পেয়ায কুচি দিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেবো।
- 3
এবার কড়াইতে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়া, ভালো করে কষিয়ে নেবো। এরমধ্যে দেবো সেদ্ধ করা মাছ আর আলু সেদ্ধ। দেবো স্বাদ মতো নুন, অল্প চিনি। ভালো করে মিশিয়ে নেবো সবকিছু।
- 4
এরপর অ্যাড করবো বাদাম, ভাজা মশলা, গরম মশলা, ধনে পাতা কুচি। সব মিশিয়ে আঁচ টা বন্ধ করে দেবো।
- 5
মিশ্রণটা একটু ঠাণ্ডা হলে এরমধ্যে দেবো এক মুঠো ব্রেড ক্রাম্ব আর মিশিয়ে নেবো ভালো করে। আর গোল গোল করে চপের আকারে গড়ে নেবো।
- 6
ডিম ফেটিয়ে নেবো সামান্য নুন দিয়ে। একটা প্লেটে ময়দা, আরেকটা প্লেটে ব্রেড ক্রাম্ব ঢেলে নেবো।
- 7
এবারে চপ গুলো প্রথমে ময়দায় কোট করে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব এ কোট করে প্লেটে রাখবো। এভাবে সব কটা চপ গড়ে নেবো। কোটিং টা দুবার করে করবো। চপ গুলোকে ১০মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য (চাইলে ফ্রিজেও রাখা যায়)।
- 8
এরপর কড়াইতে তেল গরম করে মিডিয়াম থেকে মিডিয়াম হাই হিটে সুন্দর গোল্ডেন রং আসা পর্যন্ত ভেজে নেবো।
- 9
সব শেষে গরম গরম চপ গুলোকে সার্ভ করবো স্যালাড আর কাসুন্দি র সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (7)