তন্দুরি রাইস কর্ন ফ্রিটাস উইদআউট তন্দুর (tandoori rice corn fritters without tandoor recipe)

তন্দুরি রাইস কর্ন ফ্রিটাস উইদআউট তন্দুর (tandoori rice corn fritters without tandoor recipe)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি মিক্সিং বাটিতে একে একে চালের গুঁড়ো,বেসন, নুন, ধনে গুঁড়ো,লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ওই বাটিতে তন্দুরি মেয়োনিজ, (তন্দুরি মেয়োনিজ বাড়িতে না থাকলে সাদা মেয়োনিজ এর মধ্যে পরিমানমতো তন্দুরি মসলা ও টমেটো কেচাপ মিশিয়ে তন্দুরি মেয়োনিজ তৈরি করে নিতে পারেন) সুইট কর্ন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে।
- 2
মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয় একটু ঘন মিশ্রণ তৈরি হয়। যদি প্রয়োজন হয় খুব সামান্য জল দেওয়া যেতে পারে। এরপর এই মিশ্রণটি কে হাতের তালুতে তেল মাখিয়ে লম্বা লম্বা আকারে গড়ে নিতে হবে। এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে মিডিয়াম আচে লাল লাল করে ভেজে নিতে হবে।
- 3
এবার সার্ভিং প্লেটে সাজিয়ে সর্স এর সাথে গরম গরম পরিবেশন করুনতন্দুরি রাইস কর্ন ফ্রিটাস উইদআউট তন্দুর।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (5)