পেঁয়াজি (peyanjji recipe in bengali)

দ্যা ফ্লেভার চ্যালেঞ্জ
#নোনতারেসিপি
পেঁয়াজি (peyanjji recipe in bengali)
দ্যা ফ্লেভার চ্যালেঞ্জ
#নোনতারেসিপি
রান্নার নির্দেশ
- 1
পেঁয়াজি বানানোর জন্য সমস্ত উপকরণ গুলো গুছিয়ে নিলাম
- 2
নুন, হলুদ, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, জোয়ান আর লংকাগুড়ো দিয়ে পেঁয়াজটাকে হাল্কা হাতে ভালো করে মেখে নিয়ে ৫ মিনিট রেস্টে রাখতে হবে ।
- 3
মশলা দিয়ে ভালোভাবে মাখানোর পর এবার বেসন, চালের গুঁড়ো, ধনেপাতা আর কাঁচালংকা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।
- 4
এবার কড়াইয়ে তেল গরম করে নিলাম । হাতটা একটু জলে ভিজিয়ে ঠিক এইরকম পরিমাণে এক একটা পোরশান তুলে মিডিয়াম হীটে তেলে ছাড়তে হবে ।
- 5
মিডিয়াম হীটে রেখেই একপাশ ভাজা হলে উল্টে দিয়ে অপরপাশ ও ভেজে নিতে হবে ।মিডিয়াম হীটে ভাজলে ক্রিস্পি ও হবে আর বাইরের আবরণের রংটাও খুব সুন্দর আসবে।
- 6
এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিলাম । একটা কিচেন টাওয়েল এর উপর রাখলে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে নেবে। ব্যাস তৈরি হয়ে গেলো মুচমুচে পেঁয়াজি ।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (8)