লবঙ্গ লতিকা(Labango Lotika recipe in Bengali)

Sampa Dey Das @cook_24568046
#মিষ্টি
আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 2কাপ ময়দা ঘি সামান্য চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 2
তারপর দুধ ও গুঁড়ো দুধ জাল দিয়ে চিনির গুঁড়ো ও এলাচ গুঁড়ো মিশিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে।
- 3
এবার ময়দা থেকে লেচি কেটে লুচির মত বেলে দুপাশ থেকে মুড়ে উলটো করে মুড়ে লবংগ দিয়ে আটকে দিতে হবে।
- 4
এবার কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে লবঙ্গ লতিকাগুলি সোনালী করে ভেজে চিনির রসে কিছুক্ষণ রেখে দিলেই তৈরী লবঙ্গ লতিকা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13197309









মন্তব্যগুলি (3)