কমলা ভোগ(kamolabhog recipe in Bengali)

#মিষ্টি
কমলা ভোগ বাংলার একটি খুবই জনপ্রিয় মিষ্টি।রসগোল্লার সুন্দরী তুতোবোন বলা যেতে পারে।যেমন রূপ, তেমনি গন্ধ আর তেমনি স্বাদ।
কমলা ভোগ(kamolabhog recipe in Bengali)
#মিষ্টি
কমলা ভোগ বাংলার একটি খুবই জনপ্রিয় মিষ্টি।রসগোল্লার সুন্দরী তুতোবোন বলা যেতে পারে।যেমন রূপ, তেমনি গন্ধ আর তেমনি স্বাদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 500 গ্রাম দুধকে গরম বসাতে হবে।যেই ফুটে উঠবে দুধ, তখন এক টেবিল চামচ ভিনিগার দিয়ে নেড়ে, গ্যাস বন্ধ করে দিতে হবে। বেশি ফোটালে ছানা শক্ত হয়ে যাবে। তারপর একটা পাতলা কাপড়ে ছানাটা ছেঁকে নিয়ে, জল দিয়ে ধুয়ে ঝুলিয়ে রাখতে হবে 2 ঘন্টা।
- 2
2 ঘন্টা পর,একটা বড়ো থালায় ছানাটা রেখে হাতে ডলে ডলে খুব মাখতে হবে 20 থেকে 25 মিনিট ধরে। এরপর হাতে তেল তেল লাগলে ছানাটা হাতে আর লাগবেনা। এমনই মোলায়েম করে মাখতে হবে।এই ছানা মাখার সময় 2 ফোঁটা কমলা ফুড কালার দিয়ে দিতে হবে। রং যেন ভালো করে মিশে যায়। তারপর লেচি কেটে ইচ্ছে মতো আকারে বলগুলো বানিয়ে নিতে হবে।
- 3
এদিকে বল বানানোর সময় গ্যাসে একটা ঢাকনাযুক্ত কড়াই বসিয়ে, 2 কাপ জল, 1/2 কাপ চিনি দিয়ে শিরা ফুটতে দিতে হবে।এই শিরাতে 1 চামচ লেবুর রস দিতে হবে, যাতে শিরা আঠালো না হয়ে যায়। এবার কমলা এসেন্স দিতে হবে 2 ফোঁটা।এবার ফুটন্ত শিরায় ছানার বলগুলো দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে।তারপর ছানার বলগুলো সাবধানে উলটে দিয়ে 25 মিনিট লো ফ্লেমে গ্যাসে ফোটাতে হবে। 25 মিনিট পর গ্যাস বন্ধ করে 2 ঘন্টা স্ট্যান্ডিং টাইম দিয়ে, তারপর পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)