চিকেন অঙ্গারা(chicken angara recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তেজপাতা, গোটা ধনে,গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ,এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে।
- 2
এবার ৩ টেবিল-চামচ মত টক দইকে ভালো করে ফেটিয়ে তারমধ্যে প্রথম ধাপে বানানো গুড়ো মশলা টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে দিতে হবে আদা ও রসুন বাটা।
- 3
এবার মুরগির মাংসে স্বাদ মত নুন, দ্বিতীয় ধাপে বানানো দই ও মশলার মিশ্রণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে ২ ঘণ্টা।
- 4
এবার ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কে লম্বা লম্বা করে কেটে তেলে ভেজে বেরেস্তা বানিয়ে তা ২ টো বড় সাইজের টমেটো টুকরো করে তার সাথে বেটে নিতে হবে।
- 5
মাংস ফ্রিজ থেকে বের করে ১৫ মিনিট মত সাধারন তাপমাত্রায় রেখে এবার একটা প্যানে (নন-স্টিক হলে ভালো) বেরেস্তাতে ব্যবহৃত তেল গরম করে, তাতে মাংসের টুকরো গুলো আগে দিয়ে ২ মিনিট উচ্চতাপে হালকা করে ভেজে নিতে হবে।
- 6
এবার বাকি ম্যারিনেশনটা প্যানে দিয়ে দিতে হবে। তারপর মাঝারি তাপে রান্না হবে ৬-৭ মিনিট মত।
- 7
দই ও মাংস থেকে যে জল বেরোবে, তা সম্পূর্ণ শুকিয়ে এলে, এবার চতুর্থ ধাপে বানানো পেঁয়াজ-টমেটো মিশ্রণ টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এবার ঢাকা দিয়ে রান্না হবে ২৫-৩০ মিনিট নিম্নতাপে।
- 8
মাংস সেদ্ধ হতে সময় বেশি লাগবে না। একবার মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে এলে শুকনো রোস্ট করা কসুরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে।একবার দুইবার নেড়ে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম এবং সবকিছু খুব ভালো ভাবে মিশিয়ে রান্না হবে আরও ২-৩ মিনিট মত।
- 9
এবার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ।ওভেন বন্ধ করে মাংসের মাঝে একটু জায়গা করে তাতে একটা ছোট স্টিলের গ্লাস/বাটি বসিয়ে তাতে জ্বলন্ত একটি কয়লার টুকরো (যে কোনও ভাতের হোটেলে পাওয়া যায়) দিয়ে তাতে সামান্য মাখন দিলেই ধোঁয়া বেরোতে শুরু করবে। তখন ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে খাওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত। এতে রেস্টুরেন্টের মত তন্দুরের স্বাদ ও গন্ধ রান্নায় পাওয়া যাবে।
- 10
এই রান্নাটি সেমি-গ্রেভি হয়, তাই অতিরিক্ত শুকনো হয়ে যাচ্ছে মনে হলে, মাঝ পথে সামান্য জল দেওয়া যেতে পারে।
- 11
চিকেন অঙ্গারা ডিনারে পরোটা, নান, মশালা কুলচা, বিরিয়ানি, বাসমতি চালের ভাত... সব কিছুর সাথেই অপূর্ব লাগে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)