পেস্তা খাস্তা খাজা (pista khaja recipe in Bengali)

#মিষ্টি রেসিপি। পেস্তা খাস্তা খাজা এই রেসিপিটা উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি। এই খাজা খেতে খুবই মুচমুচে আর রসালো।
পেস্তা খাস্তা খাজা (pista khaja recipe in Bengali)
#মিষ্টি রেসিপি। পেস্তা খাস্তা খাজা এই রেসিপিটা উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি। এই খাজা খেতে খুবই মুচমুচে আর রসালো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বাটির মধ্যে ময়দা নিয়ে তার মধ্যে এক চিমটি নুন দিয়ে সেটার মধ্যে উষ্ণ গরম ঘি করে দিতে হবে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর সেটার মধ্যে পরিমাণমতো জল দিয়ে একটা শক্ত ডো করতে হবে বেশি নরম করলে হবেনা। তারপর এই ময়দার ডাকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এরপর রুটির মত গোল গোল করে বেলে নিতে হবে পাঁচটা বেলে নেওয়ার পর এরপর একটার ওপর ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্রাশ করে নিতে হবে তারপরে একটার ওপর একটা একইভাবে দিয়ে ঘি আর কর্নফ্লোয়ার ব্রাশ করে নিতে হবে।
- 3
এরপর সব একটার ওপর একটা একইভাবে রেখে রোলের মতো করে নিতে হবে তারপরে একটা চাকু দিয়ে কেটে নিতে হবে।
- 4
তারপরে এবার হালকা বেলে নিতে হবে এমনভাবে বেলতে হবে যাতে ভাঁজগুলো বোঝা যায়। এরপরে তেলে ভেজে নিতে হবে একদম লো ফেল্মে গ্যাস টা রাখতে হবে।
- 5
এরপর একটা বাটির মধ্যে রস করে নিতে হবে তারপর ওই ভাজা গজা গুলোকে রসের মধ্যে এক মিনিট রেখে তুলে রাখতে হবে এবার তৈরী হয়ে গেল পেস্তা খাস্তা খাজা।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (4)
Kheteo darun nischoi...Amio kichu notun try korechi dekhe comment dio ar bhalo lagle onusoron.