দই বড়া(doi bora recipe in Bengali)

#দই
সন্ধ্যায় একটু চটপটা খাবার না হলে মনটা ঠিক ভরে না। তাই প্রথম প্রচেষ্টায় তোমাদের জন্য নিয়ে এলাম দই বড়ার রেসিপি
দই বড়া(doi bora recipe in Bengali)
#দই
সন্ধ্যায় একটু চটপটা খাবার না হলে মনটা ঠিক ভরে না। তাই প্রথম প্রচেষ্টায় তোমাদের জন্য নিয়ে এলাম দই বড়ার রেসিপি
রান্নার নির্দেশ
- 1
বিউলির ডাল ৬-৭ ঘন্টা ধুয়ে ভিজিয়ে রাখতে হবে।
- 2
ডাল জল ঝরিয়ে মিক্সার মেশিনে দিয়ে তাতে কাঁচা লঙ্কা, আদা ও লবণ দিয়ে সামান্য জল দিয়ে বেটে নিতে হবে।
- 3
মিশ্রণটি ৮-১০ মিনিট ফেটিয়ে নিতে হবে।
- 4
কড়াই তে সাদা তেল গরম হলে তাতে ডালের মিশ্রণটি বড়ার আকারে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে লবণ মেশানো গরম জলে বড়া গুলো দিয়ে দিতে হবে।
- 5
এবার দ্ইয়ের মধ্যে বিট নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 6
তারপর পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা মিক্সার মেশিনে বেটে তার সঙ্গে বিট নুন আর পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে গ্রীন চাটনি তৈরি করে নিতে হবে।
- 7
গরম জলে কিছুটা তেঁতুল ভিজিয়ে আধা ঘন্টা রেখে তার থেকে তেঁতুলের ক্বাথ বের করে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে কড়াই তে এক চা চামচ সরিষার তেল দিয়ে তাতে তেঁতুলের ক্বাথ দিয়ে এবং গুড় দিয়ে ভালো করে মিশিয়ে ফুটে উঠলে তাতে ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে ঘন হয়ে এলে মিষ্টি চাটনি তৈরি।
- 8
জল থেকে বড়া গুলো হাত দিয়ে হালকা করে চেপে উঠিয়ে নিয়ে তাতে দ্ইয়ের মিশ্রণটি ছড়িয়ে উপর দিয়ে গ্রীন চাটনি, মিষ্টি চাটনি দিয়ে তার ওপর ভাজা মশলা, চাট মশলা, বিট নুন, ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই রেডি চটপটা দ্ই বড়া।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (8)