ডিম মুসুরির তরকা

Arpita Karmakar @cook_25322059
মুসুরির ডাল তো আমরা সবাই খাই। আজ একটু অন্য স্বাদের মুসুরির ডালের রেসিপি তৈরী করা যাক।
ডিম মুসুরির তরকা
মুসুরির ডাল তো আমরা সবাই খাই। আজ একটু অন্য স্বাদের মুসুরির ডালের রেসিপি তৈরী করা যাক।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াই তে ২ চা চামচ সরিষার তেল দিয়ে গরম হলে তাতে ২টো ডিম ফাটিয়ে ভুজিয়া বানিয়ে তুলে নিতে হবে।
- 2
তারপর কড়াই তে আরো ২ চা চামচ সরিষার তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে সামান্য নাড়িয়ে পেঁয়াজ কুচি, ২ টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা হলে তাতে পরিমাণ মত লবণ আর হলুদ মিশিয়ে নাড়াচাড়া করে ডাল দিয়ে একটু ভাজা ভাজা হলে তাতে পরিমাণ মত জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে যাতে ডাল ভালো ভাবে সেদ্ধ হয়ে যায়।
- 3
ডাল ভালো ভাবে সেদ্ধ হলে তাতে ডিম ভুজিয়া দিয়ে দিতে হবে।
- 4
নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি মিশিয়ে দিলেই তৈরী ডিম মুসুরির তারকা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13295306



মন্তব্যগুলি (3)