কিমা করোলা(keema karola recipe in Bengali)

#তেঁতো/টক করোলা কিন্তু তেতো নয় ।অদ্ভুত স্বাদের আলু ,ডিম ও নানান মসলা দিয়ে তৈরি ।রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে।
কিমা করোলা(keema karola recipe in Bengali)
#তেঁতো/টক করোলা কিন্তু তেতো নয় ।অদ্ভুত স্বাদের আলু ,ডিম ও নানান মসলা দিয়ে তৈরি ।রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে।
রান্নার নির্দেশ
- 1
করোলা গুলোর খোসা ছাড়িয়ে এক আঙ্গুল চওড়া করে গোল গোল কেটে ভেতরটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
- 2
বড় ২ কাপ জলে ১ চামচ হলুদ ও ১ চামচ নুন দিয়ে ফুটিয়ে,তারপর তাতে করলার রিংগুলি ২ মিনিট ফোটাতে হবে। তারপর নামিয়ে করলার রিংগুলি ঠান্ডা জলে ধুয়ে শুকাতে হবে।
- 3
এবার একটা বাটিতে আলু মাখার সাথে দুটো ডিম,এক চামচ নুন,ভাজা ধনেগুঁড়ো,ভাজা জিরেগুঁড়ো,শুকনো লঙ্কার দানা,রসুন বাটা দিয়ে ভালো করে মাখতে হবে।
- 4
কড়াইতে চার চামচ তেল গরম করে গ্যাস কমিয়ে শুকনো করার দিন গুলো দিয়ে তাতে আলু মাথাটা সাবধানে লিংক গুলোর মধ্যে দিতে হবে এখানে প্লাস্টিক ব্যবহার করলে ভালো হয় তার মিনিট 113 তারপর হয়ে গেলে উল্টে 4 মিনিট ভাজতে হবে ভাজা হয়ে গেলে একটা চেপ্টা বাটিতে তুলে পাশাপাশি সাজিয়ে রাখতে হবে
- 5
এবার সস তৈরি করতে হবে। একটা বাটিতে কর্নফ্লাওয়ার,ভিনিগার,সয়া সস,চিলি সস,হাফ চামচ নুন,গোলমরিচ গুঁড়া,দেড় কাপ জল দিয়ে বানাতে হবে।
- 6
এবার প্যানে 2 চামচ তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে লাল করে ভাজতে হবে ।তারপর এতে টমেটো পিউরি,কাঁচালঙ্কা,চিনি মেশাতে হবে ।হাফ মিনিট বাদে এতে কনফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে 1 মিনিট নেড়ে যেতে হবে ।(কম আঁচ থেকে মাঝারি আঁচে করতে হবে)তৈরি হল সস।
- 7
এবার সস্ টা করলার ওপর ঢেলে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (7)