চিকেন মালাই টিক্কা(chicken malai tikka recipe in bengali)

Papiya Ray @cook_19491722
চিকেন মালাই টিক্কা(chicken malai tikka recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
চিকেন টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি।
- 2
আদা রসুন পেষ্ট করে নিয়েছি ও টক দই টা কে ভালো করে ফেটিয়ে নিয়েছি।
- 3
আদা,রসুন,টক দই,ক্রিম ও নুন আর গোল মরিচ গুড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি 3ঘন্টা।
- 4
3ঘণ্টা ম্যারিনেট করে রাখার পর স্টিকের মধ্যে চিকেন পিস গুলো ভরে নিয়েছি।
- 5
নন স্টিক তাওয়া তে বাটার ব্রাশ করে স্টিক গুলো রেখেছি ও ডেকে দিয়েছি।
- 6
কিছুক্ষণ পর আরেক টা পাশ উল্টিয়ে ডেকে দিয়েছি।
- 7
চারকোলটা কে গ্যাসে পুড়িয়ে 1টা বাটির মধ্যে বাটার ডেলে তাওয়ার মধ্যে রেখে ডেকে দিয়েছি যাতে স্মোক টা ভেতরে থাকে ও স্মোকি ফ্লেভর টা আসে টিক্কার মধ্যে।
- 8
5মিনিট পর নামিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13328247









মন্তব্যগুলি (2)