চীজ লোডেড চিকেন বম্বস(Cheese loaded chicken bombs recipe)

চীজ লোডেড চিকেন বম্বস(Cheese loaded chicken bombs recipe)
রান্নার নির্দেশ
- 1
চীজ লোডেড চিকেন বম্বস তৈরি করতে প্রথমে ২৫০ গ্ৰাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সার গ্ৰাইন্ডার এ নিয়ে মিহি করে চিকেনের কিমা তৈরি করে নিতে হবে।
- 2
এরপর তৈরি কিমাতে উপরিউক্ত পরিমাণ অনুযায়ী গোলমরিচ গুঁড়া, জিরা গুড়া, শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ মত নুন এবং টুকরো করা চীজ স্লাইস সমস্ত কিছু দিয়ে ভালো করে কিমার সাথে মিশিয়ে নিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- 3
১০ মিনিট পর হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে কিমার মিক্সার থেকে অল্প অল্প মিক্সার নিয়ে সিলিন্ডৃকাল আকৃতিতে চিকেন বম্বস তৈরি করে নিতে হবে।
- 4
এরপর বাইরের কোটিং এর জন্য ৪ টেবিল চামচ ময়দা,১ টা ফেটানো ডিম এবং দেড় কাপ মত বিস্কুটের গুঁড়া নিয়ে নিতে হবে।
- 5
এবার তৈরি চিকেন বম্বস গুলো কে প্রথমে ময়দাতে ভালো করে কোট করে তারপর ফেটানো ডিম এ ভালো করে চুবিয়ে সবশেষে বিস্কুটের গুঁড়া তে কোট করে নিতে হবে।
- 6
এভাবে প্রত্যেকটি চিকেন বম্বস কোট করে নিতে হবে। তারপর কড়াইতে ডুবো ডুবো রিফাইন তেল নিয়ে ভালো করে গরম করে তৈরি চিকেন বম্বস গুলো তেলে ছেড়ে দিতে হবে। অল্প আঁচে বাদামি হয়ে যাওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে।
- 7
তৈরি হয়ে গেল চিজ লোডেড চিকেন বম্বস। টমেটো সস সহকারে এটিকে পরিবেশন করা যেতে পারে
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (2)