মশলাদার সবজি খিচুড়ি(Mosladar sobji khichuri recipe in Bengali)

#monsoon2020
বর্ষাকাল মানেই খিচুড়ি।তার সঙ্গে যদি ভাজাভুজি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই।ছোট থেকে বড়ো সকলের পছন্দের।
মশলাদার সবজি খিচুড়ি(Mosladar sobji khichuri recipe in Bengali)
#monsoon2020
বর্ষাকাল মানেই খিচুড়ি।তার সঙ্গে যদি ভাজাভুজি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই।ছোট থেকে বড়ো সকলের পছন্দের।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাল গুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার হাঁড়িতে জল গরম বসাতে হবে।
- 2
এবার কড়াই গরম করে সব ডাল গুলো দিয়ে মাঝারি আঁচে নাড়তে হবে। ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে নামিয়ে ডাল গুলো হাঁড়িতে দিয়ে দিতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে সবজি গুলো দিয়ে তাতে লবণ, হলুদ,জিরে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, পিঁয়াজ কুচি, আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে হাঁড়িতে দিয়ে ঢাকা দিতে হবে।
- 4
এবার চাল টা ভালো করে ধুয়ে রাখতে হবে। সবজি গুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেলে চালটা দিয়ে আবার ঢাকা দিতে হবে।
- 5
সব কিছু সিদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে। একটা কড়াইতে তেল গরম করে তেজপাতা, পাঁচফোরন, শুকনো লঙ্কা ভেজে হাঁটিতে দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 6
এবার উপর থেকে ঘি ছড়িয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে পছন্দ মতো ভাজাভুজির সাথে প্লেটে পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (17)