মুগডালের আমিষ ভুনা খিচুড়ি (moog daler aamish khichuri recipe in Bengali)

গোবিন্দভোগ চালের সাথে মুগডালের খিচুরী বর্ষা -কালে খুবই সুখদায়ক।ভোগে সাধারণত এটাই হয়ে থাকে।কিন্তু এখানে আমিষ করা হয়েছে।কিছু সব্জিও মেশানো হয়েছে।

রান্নার নির্দেশ
- 1
গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে,শুকিয়ে এক চামচ ঘি মাখিয়ে নিতে হবে।
- 2
সোনামুগ ডাল লাল করে ভেজে ধুয়ে নিতে হবে।
- 3
এবার একটা হাঁড়িতে চাল,ডাল এবং দেড় মগ জল দিয়ে, তার সাথে হলুদ এক চামচ, নুন ২ চামচ দিয়ে ঢাকনা লাগিয়ে বসাতে হবে।
- 4
পাশে অন্য প্যানে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিতে হবে।
- 5
এবার প্যানে তেল, জিরে,শুকনো লঙ্কা,তেজপাতা,গরম মসলা ফোড়ন দিতে হবে। আর সাথে হাড়ির চালডাল নাড়তে হবে।
- 6
প্যানে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামি করে নিয়ে টমেটো,আদা আর জিরের গুঁড়ো দিতে হবে। ভাজা ভাজা হলে আলু মেশাতে হবে। সাথে হাঁড়ির চাল ও ডাল কাটতে হবে।
- 7
আলুতে হাফ চামচ নুন,হাফ চামচ হলুদ ও গরম জল মেশাতে হবে।
- 8
আলু সিদ্ধ হয়ে এলে চাল ও ডালের সাথে এটাকে মেশাতে হবে। আর দেড় মগ গরম জল মেশাতে হবে।
- 9
চাল ডাল সিদ্ধ হয়ে গেলে,জল টেনে গেলে চিনি ও ঘি মেশাতে হবে ।তৈরি হল মুগ ডালের আমি ভুনা খিচুড়ি।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)