দই কাজু মাটন (Doi kaju mutton recipe in Bengali)

#ebook2
#দই
#নববর্ষের_রেসিপি
মাটন ছাড়াতো বাঙালির চলেই না।কিছু হোক চায় না হোক প্রতি রবিবার মাটান তো খেতেই হবে। আর উৎসবের দিনে তো মাটান ছাড়া তো চলবেই না। নববর্ষ টাও আমাদের কাছে একটা বিরাট উৎসব আর সেই উৎসব উপলক্ষে আমরা বানায় মাটান , তবে সাধারন মাটন সেদিন কিন্তু বানায় না। একটু অন্যরকম, তাই আজকে আমি একটি রেসিপি দই কাজু মাটন শেয়ার করলাম। অসাধারণ খেতে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে।

রান্নার নির্দেশ
- 1
কুকার এর মধ্যে তেল দিয়ে,তেল গরম হয়ে গেলে শুকনো মসলা গুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। মসলার সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দিতে হবে তিনটে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে হবে এবং ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে তার মধ্যে মাংসটা ঢেলে দিতে হবে আর তেলের মধ্যেই মাংসটাকে 5 থেকে 7 মিনিট ভাজতে হবে।
- 2
মাংসটা যখন একটু ভাজাভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে (একটা পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতার পেস্ট)আর তার সঙ্গে দিতে হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনেগুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর লবণ।এবার খুব ভালো করে মাংস টাকে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসে। কষানোর সময় সামান্য যদি জলের প্রয়োজন পড়ে তাহলে দিতে হবে।
- 3
এবারে কাজু আর টক দই খুব ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে শেষ মুহূর্তে কুকারের ঢাকনা বন্ধ করার আগে কাজু দই পেস্ট টা দিতে হবে আর গরম মসলা। প্রয়োজনমতো জল দিয়ে (গরম জল)এবারে কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিলেই মাংস রেডি।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)