হিং দই বেগুন (hing doi begun recipe in Bengali)

#দই অপূর্ব স্বাদের টক দই আর বেগুন দিয়ে তৈরী। খুব অল্প সময়ে, অল্প উপাদানে তৈরি।রুটি দিয়ে বেশী ভালো লাগে।অমৃতের স্বাদ।কদিন ফ্রিজে রেখে খাওয়া যায়।
হিং দই বেগুন (hing doi begun recipe in Bengali)
#দই অপূর্ব স্বাদের টক দই আর বেগুন দিয়ে তৈরী। খুব অল্প সময়ে, অল্প উপাদানে তৈরি।রুটি দিয়ে বেশী ভালো লাগে।অমৃতের স্বাদ।কদিন ফ্রিজে রেখে খাওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
বেগুনের বোঁটা বন্ধ থাকবে, বোঁটা থেকে ১আঙল ছেডে চার ফালি করে কেটে হাফ চামচ নুন ও ১ চামচ চিনি মাখিয়ে, প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে, বেগুন ছেড়ে ঢাকা দিতে হবে।
- 2
একটা বাটিতে পুরো দই,জিরে ভাজা গুঁড়ো,,বিট নুন,নুন, চিনি দিয়ে ভালো ভাবে ফেটাতে হবে।
- 3
প্যানের বেগুনগুলো ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে।
- 4
এবার প্যান বসিয়ে কম আঁচে ২ চামচ তেল দিয়ে হিং, সরষে, শুকনো লঙ্কা, কারিপাতা আর হলুদ ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে দইয়ের বাটিতে ঢেলে দিতে হবে।
- 5
ভালো ভাবে মিশিয়ে বেগুন গুলো মেশাতে হবে।তৈরী হল হিং দই বেগুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)