বাসন্তী পোলাও (Basanti pulao recipe in Bengali)
#ebook2#নববর্ষ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল টা ভালো করে ধুয়ে নিতে হবে।জল ঝরিয়ে নিতে হবে। হলুদ গুঁড়া, নুন, চিনি স্বাদমতো মিশিয়ে রাখতে হবে।
- 2
ননস্টিক কড়াইতে ৩চামচ ঘি দিয়ে কাজু কিসমিস ভেজে তুলে নিতে হবে।ওই ঘি য়ের মধ্যে গোটা গরম মসলা ও তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 3
ভাজার সুন্দর গন্ধ বের হলো চাল টা দিয়ে ভালো করে ঘি য়ের মধ্যে মেশাতে হবে।
- 4
ভালো করে মিশিয়ে নেওয়ার পর,কাজু কিসমিস গুলো দিয়ে দিতে হবে। তারপর (যেই কাপ মেপে চাল দেবেন ওই কাপের ১.৩০কাপ জল দিতে হবে)। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 5
জল ফুটে উঠলে ঢাকা খুলে নাড়িয়ে উপর থেকে ১চামচ ঘি দিয়ে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে।৫মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে গ্যাস অফ করে দিতে হবে।আর ১০মিনিট ঢাকা বন্ধ করে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে আবার ঢাকা দিতে হবে।
- 6
১০ মিনিট পর তৈরি সুস্বাদু বাসন্তী পোলাও।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)