স্পাইসি কাঁকড়া (Spicy Crab receipe in Bengali)

Sikha Mridha @cook_20464097
স্পাইসি কাঁকড়া (Spicy Crab receipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাঁকড়াকে পরিষ্কার করে, জল দিয়ে ধুয়ে, এক চামচ নুন দিয়ে হাল্কা ভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে ভেজে রাখতে হবে।
- 2
এবার কড়াই গরম করে, বাকি তেলটা দিয়ে গরম করে নিতে হবে।এবার শুকনো লঙ্কা,গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে।মসলা গোল্ডেন ব্রাউন হলে, একে একে রসুন বাটা, পিঁয়াজ বাটা,আদা বাটা দিয়ে কষাতে হবে।তারপর টমেটো পেস্ট দিয়ে নাড়তে হবে।নুন,চিনি,হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,দিয়ে কষাতে হবে। সব শেষে টকদই, কাজুর পেস্ট দিয়ে কষাতে হবে।কাজুর পেস্ট সবসময় কষানো শেষের একটু আগে দিতে হয়। না হলে কড়াইয়ের নীচে ধরে যায়।
- 3
কষানো হলে, এবার ভাজা কাঁকড়া গুলো দিয়ে,আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে।কাঁকড়া গা মাখা হলে শাহী গরম মসলা দিয়ে নাড়িয়ে, নামিয়ে নিতে হবে।রুটি, পরোটা,সাদা ভাত, ফ্রায়েড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13408566





মন্তব্যগুলি (3)