"পেঁয়াজি" বা "পেঁয়াজের পকুরি" (piyaji recipe in Bengali)

বর্ষা কালে মুচমুচে তেলে ভাজা সবারই পছন্দের। আজকের #snacks পেঁয়াজি যা শুধুমাত্র বর্ষায় নয় যেকোনো সময় ভালো লাগে।
#BongCuisine
"পেঁয়াজি" বা "পেঁয়াজের পকুরি" (piyaji recipe in Bengali)
বর্ষা কালে মুচমুচে তেলে ভাজা সবারই পছন্দের। আজকের #snacks পেঁয়াজি যা শুধুমাত্র বর্ষায় নয় যেকোনো সময় ভালো লাগে।
#BongCuisine
রান্নার নির্দেশ
- 1
এক কাপ মাঝারি পেঁয়াজ স্লাইস করে নেব তার মধ্যে কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দেব।
- 2
এর মধ্যে এক চা চামচ লবণ, 1/4 চা চামচ চিনি, 1/2 চা চামচ হলুদ গুড়ো কালো জিড়া দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব ।
- 3
অন্য একটি পাত্রে এক কাপ বেসন নেব তাতে 1/2চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
এক চা চামচ তেল দেব ময়ামের জন্য 2চামচের মতো বেসন দিয়ে সব মাখিয়ে কিছুক্ষের জন্য রেখে দেব।
- 5
পেঁয়াজের নিজস্ব জল থাকে তাই বেশি জল লাগবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। যদি ব্যাটার পাতলা হয়ে যায় 2-3চা চামচ বেসন দিয়ে দিতে হবে।
- 6
তেল গরম করে অল্প অল্প ব্যাটার পেঁয়াজির মতো করে দিয়ে ভেজে নিতে হবে। দুই দিক ভালো করে ভাজা হলে নামিয়ে নেব।
- 7
বাইরে মনোরম বৃষ্টি সাথে গরম পেঁয়াজি আর চা মন ভরে উপভোগ করুন।
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (7)