মালাই চিংড়ি

Farzana Mir @farzana_made
চিংড়ি আমার নিজস্ব প্রিয় । চিংড়ি মেনু তে থাকলে আর অন্য কিছুর প্রয়োজন মনে হয় না :D
মালাই চিংড়ি
চিংড়ি আমার নিজস্ব প্রিয় । চিংড়ি মেনু তে থাকলে আর অন্য কিছুর প্রয়োজন মনে হয় না :D
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিঁয়াজ এভাবে কুচি করে নিবেন। মাছগুলি মাথা ফেলে ভালো ভাবে ধুয়ে নিবেন ।
- 2
এবার একটি প্যানে তেল গরম করে প্রথমে পিঁয়াজ হালকা লাল করে নিবেন । এর পর বাকি সব মসলা দিয়ে নেড়ে কশিয়ে নিন । লবণ দিয়ে নিতে পারেন ।
- 3
এবার নারিকেল কুচি দিয়ে নেড়ে নিন । প্রয়োজন হলে পানি দিয়ে একটু ছাড়িয়ে নিতে পারেন ।
- 4
এবার চিংড়ি গুলি দিয়ে দিন এবং সব মিশিয়ে ঢেকে দিন । ১০ মিনিট পর চিংড়ি গুলি সিদ্ধ হয়ে গেলে দই, ক্যাপ্সিকাম দিন ও লবণ লাগলে লবণ দিতে পারেন । এবার আরও কিছুক্ষণ চুলায় রাখুন ।
- 5
ক্যাপ্সিকাম সিদ্ধ হয়ে গেলে কাচা মরিচ দিয়ে মিশিয়ে নিন। হয়ে গেলে নামিয়ে ফেলুন ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13468382





মন্তব্যগুলি