পাপড়ি চাট (papri chaat recipe in Bengali)

#snacks
#BongCuisine
বাইরে গেলে কিছু না কিছু খেতে সবার ভালো লাগে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাইরে যাওয়া ও খাওয়া দুটোই মুস্কিল, তাই আত্মনির্ভর হয়ে ঘরেই বানিয়ে ফেলা যাক সুস্বাদু "পাপড়ি চাট"।
পাপড়ি চাট (papri chaat recipe in Bengali)
#snacks
#BongCuisine
বাইরে গেলে কিছু না কিছু খেতে সবার ভালো লাগে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাইরে যাওয়া ও খাওয়া দুটোই মুস্কিল, তাই আত্মনির্ভর হয়ে ঘরেই বানিয়ে ফেলা যাক সুস্বাদু "পাপড়ি চাট"।
রান্নার নির্দেশ
- 1
একটা পাত্রে ময়দা সুজি বেকিং পাউডার ও তেল দিয়ে আগে হাতে করে মাখাতে হবে তারপর অল্প অল্প করে জল দিতে হবে। এখানে লবণ ব্যবহার করব না কারণ লবণ পাপরি গুলি নরম করে দেবে।
- 2
ময়দা মাখা হয়ে গেলে ঢেকে রেখে দেব। ময়দা মাখাটা খুব বেশি শক্ত আবার খুব নরম যেন না হয়।
- 3
এর মধ্যে আলুর মশলা তৈরি করে নেব। আলু সেদ্দ করে নেব, একটি পাত্রে সেদ্দ আলুর কিছু ছোট ছোট টুকরো করে নেব আর বাকি হালকা করে ম্যাশ করে নেব।
- 4
আলুর মধ্যে কুচোনো পেঁয়াজ, থেঁতো করা কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, লবণ, লঙ্কা গুড়ো যদি বেশি ঝাল খেতে ইচ্ছা হয়, তেঁতুল জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চাইলে বাদাম ভেজে দেওয়া যেতে পারে।
- 5
একটি মিক্সিং জারে ধনেপাতা ও পুদিনা পাতা সাথে আদা ও কাঁচা লঙ্কা অল্প লবণ, চিনি দিয়ে বেটে ধনেপাতা ও পুদিনা পাতার চাটনি তৈরি। তেঁতুল জলে আগের থেকে ভিজিয়ে রাখতে হবে পরে জল ছেঁকে পাল্প ও বীজ বাদ দিয়ে, সেই জল নিয়ে ফোটাতে হবে এবং 1-2টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে, যখন হালকা চিটচিটে হয়ে এলে গ্যাস অফ করে দেব, তেঁতুলের চাটনি তৈরি।(তেঁতুলের চাটনি না হলে তার যায়গায় টমেটো কেচাপ ব্যবহার করা যাবে)
- 6
এরমভাবে সব পাপরি তৈরি করে থালা/প্লেটে রেখে দেব যাতে হাওয়ায় শুকিয়ে যায়, তারপর কড়াইতে তেল গরম করে একে একে সব পাপরি ভেজে নেব।
- 7
এবার প্লেটে কয়েকটা ভাজা পাপরি সাজাবার, তার ওপর আলুর মশলা দেব, তার ওপর কিছু পাপরি ভেঙে টুকরো করে দিয়ে দেব। এবার পরিমান মতো দই, তেঁতুলের চাটনি ও ধনেপাতা ও পুদিনা পাতা চাটনি দিয়ে দেব, একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। শেষে অনেক সেউ ভাজা ছড়িয়ে দেব।
- 8
পাপরি চাট তৈরি সবাই মিলে মজা করে খাও।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)
Amar recipe bhalo lagle comments and onusoron plz