সিঙ্গারা (singara recipe in bengali)
#ভাজার রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা টা মেখে নিতে হবে নুন, চিনি, যোয়ান, ঘি ও সামান্য জল দিয়ে।
- 2
ময়দা টা কিছুক্ষন ঢেকে রাখতে হবে। তখন সিঙ্গারার পুর টা বানিয়ে নেবো।
- 3
কড়াই তে সাদা তেল দিতে হবে। তেল গরম হলে তাতে সেদ্ধ করা আলু টা দিতে হবে।
- 4
ভাজা ভাজা হলে তাতে সেদ্ধ করে রাখা কড়াইশুটি দিতে হবে।
- 5
এর পর কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ও স্বাদ মত নুন দিতে হবে।
- 6
সামান্য জল দিয়ে একটা মাখা মাখা তরকারি বানিয়ে নিতে হবে।
- 7
এর পর ময়দা মাখা থেকে ছোটো ছোটো বল কেটে নিতে হবে। ও সেটা ডিম এর মত আকারে বেলে নিতে হবে
- 8
এর পর একটা চুরি দিয়ে কেটে দুটো ভাগ করে নিতে হবে অর্ধ চন্দ্র মত।
- 9
এর পর একটা টুকরো তুলে সেটা কে একটি কোণের মত বানিয়ে নিতে হবে। ও তার মধ্যে একটু পুর ভরে দিতে হবে।
- 10
পুর ভরা হয়ে গেলে খোলা অংশটা একটু জল দিয়ে ভালো করে চেপে আটকে দিতে হবে।
- 11
এই ভাবেই বাকি সিঙ্গারা গুলো গড়তে হবে।
- 12
সিঙ্গারা গড়া হয়ে গেলে কড়াই টে সাদা তেল গরম করতে হবে।
- 13
এর পর এক এক করে সিঙ্গারা গুলো ছাকা তেলে ভেজে নিতে হবে।
- 14
গরম গরম সিঙ্গাড়া তৈরি। টমেটো সস দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (9)