এগ পটেটো কাটলেট (egg potato cutlet recipe in bengali)

এগ পটেটো কাটলেট (egg potato cutlet recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু 70 পার্সেন্ট সেদ্ধ করে নিলাম। তারপরে মুরগির ডিম সেদ্ধ করে নিলাম এবং সেদ্ধ মুরগির ডিম টাকে 1/2 করে কেটে নিলাম।
- 2
এবার একটা পাত্রে সেদ্ধ আলু স্ম্যাশড করে নিলাম এবং তার সাথে স্বাদমতো নুন, 1 চা-চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আলুটা মেখে নিলাম।
- 3
এবার একটা পাত্রে তে ময়দা, কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1 চা-চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন এবং পরিমাণ মতো জল মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম।
- 4
এবার মাখা আলু টা, হাফ করে কাটা ডিম সেদ্ধ এর উপর দিয়ে একটা কাটলেটের আকৃতিতে গড়ে নিলাম। এবার এই কাটলেট গুলোকে ব্যাটারে ডিপ করে নিয়ে, তারপর প্যানকো ব্রেডের মধ্যে গড়িয়ে নিয়ে, ডাবল কোট করে নিলাম।
- 5
এবার ননস্টিক ফ্রাইপ্যানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়ে,তার মধ্যে এই কাটলেট গুলো দিয়ে স্যাঁলো ফ্রাই করে নিয়ে তুলে নিলাম।
- 6
এবার অনিয়ন রিং, জুলিয়ান ক্যাবেজ এবং টমেটো ডিপ দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি