সুলতানী বীফ ভূণা।
রান্নার নির্দেশ
- 1
মাংস ভালো করে ধুয়ে নিন।এরপর টক দই আর লবণ মিশিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখে দিন। এরপর মাংসে তেল, কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, জিরা, ধনিয়া, লবণ, বাদাম বাটা, চিনি, জয়ফল, জয়ত্রী,পুস্তদানা বাটা, তেজপাতা, গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 2
মেশানো হয়ে গেলে মাংসের মিশ্রণটি চুলায় বসিয়ে দিন। অল্প আঁচে রান্না হতে থাকবে মাংসটি। মাঝে মাঝে নেড়ে দিন যেনো নিচে না লেগে যায়।মাংস কষে আসলে আলুর টুকরো গুলো দিয়ে, ২কাপ পানি দিয়ে আবার রান্না করুন।মাংস ও আলু সেদ্ধ হয়ে আসলে কেওড়া জল, আলুবোখাড়া ও কিসমিস দিয়ে দিন।
- 3
এরপর ঢাকনা দিয়ে অল্প আঁচে আরো কিছু খন রান্না করুন।
- 4
তারপর লবণ ঝাল হয়েছে কিনা দেখে নিন।প্রয়োজন হলে লবণ দিবেন ।তেল উপরে উঠে আসলে আস্ত কাজু ছড়িয়ে নামিয়ে নিন মজাদার সুলতানী বীফ ভূণা,সার্ভ করুণ সাদা ভাত,পোলাও কিমাবা রুটির সঙ্গে।
- 5
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13642375






মন্তব্যগুলি (2)