হাঁসের ডিম কষা (hanser dim kosha recipe in Bengali)

Shubhosri Banerjee @shubho
রান্নার নির্দেশ
- 1
হাঁসের ডিম গুলো প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 2
এর পর কড়াই তে সরষের তেল গরম করে তাতে ডিম গুলো ভেজে তুলে নিতে হবে। এর পর ওই তেলের মধ্যে তেজ পাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।
- 3
এর পর এক এক করে রসুন বাটা, পিয়াজ বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে নিতে হবে
- 4
এর পর ওর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও টমেটো বাটা।
- 5
মশলা টা ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, ডিম গুলো দিয়ে দিতে হবে।
- 6
ডিম গুলো ভালো করে মশলা সাথে কষা হয়েগেলে অল্প জল দিতে হবে।
- 7
ঝোল টা ফুটে গেলে স্বাদ মত নুন, চিনি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। হাঁসের ডিম কষা তৈরি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13630345



মন্তব্যগুলি (2)