ঝিনুক পিঠে/Jhinuk Pithey(Recipe in Bengali)

Mili DasMal @cook_24613507
ঝিনুক পিঠে/Jhinuk Pithey(Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 1কাপ চাল গুড়ো,1পিন্চ নুন,পরিমানমতো জল দিয়ে মেখে সফ্ট ডো বানিয়ে নেব।
- 2
এরপর ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
- 3
এরপর এক একটি লেচি নিয়ে দুই হাতে সরু করে মোচা আকারে বেলে নেব।
- 4
এরপর দুটি কাঁটা চামচ এ করে হাল্কা চাপ দিয়ে রাউন্ড করে নেব।
- 5
এরপর কড়ায় তেল গরম করে ডুবো তেল এ পিঠে গুলো ফ্রাই করে নিতে হবে।
- 6
ফ্রাই হয়ে গেলে আলাদা একটি পাএে তেল ঝড়িয়ে তুলে রাখবো।
- 7
অন্যদিকে একটি কড়ায় 1/2কাপ পাটালি গুড় ও 1/2কাপ জল দিয়ে ফুটিয়ে ঘণ একটি শিরা বানিয়ে নেব।
- 8
ঘণ শিরা রেডি হয়ে গেলে ফ্রাই করে রাখা পিঠে গুলো ডুবিয়ে 5মিনিট পর তুলে নেব পাএে।
- 9
এবার ঝিনুক পিঠে রেডি সার্ভ করার জন্য।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13776547









মন্তব্যগুলি (17)