কাতলা মৌলি (Katla Mouli recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রাখতে হবে। এবার ননস্টিক প্যানে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই তেলেই মাছগুলো হালকা ভেজে নিতে হবে।
- 2
এবার সরষের তেলে ভালো ঘি গরম করে নিলাম। তেজপাতা, গরম মশলা, মৌরি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, এবং অল্প রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে আমার আন্দাজমত চিনি দিলাম। আন্দাজমত নুন দিয়ে অল্প ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে দিতে হবে। প্রয়োজন হলে সামান্য জল দিয়ে ফোটাতে হবে।
- 3
মাছ সেদ্ধ হলে গেলে আঁচ থেকে নামিয়ে ওপরে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13802153











মন্তব্যগুলি (4)